ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ছোটপর্দায় ইরফারানের অভিনীত প্রথম নাটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:13 PM

ছোটপর্দায় ইরফারানের অভিনীত প্রথম নাটক

ছোটপর্দায় ইরফারানের অভিনীত প্রথম নাটক

ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তার অভিনয় জীবন।  তারপর দাপিয়ে বেড়িয়েছেন বলিউড থেকে হলিউডেও। তিনি ইরফান খান। অন্য ধারার এই অভিনেতাকে বুধবার চিরবিদায় জানাল সহকর্মী থেকে শুরু করে তার অনুরাগীরা। অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তার অভিনীত প্রথম ধারাবাহিক ফের সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছেে দূরদর্শন। আশির দশকের শেষ থেকেই ইরফান খান ছোটপর্দায় কাজ শুরু করেন। সেই সময় দূরদর্শন-এর বেশ কিছু যুগান্তকারী প্রযোজনায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। অভিনয় জীবনের শুরুতেই শ্যাম বেনেগাল, প্রবীণ নিশ্চল, গুলজার-এর মতো পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার।
এনএসডি-র এই ছাত্র যে অত্যন্ত প্রতিভাবান তা সেই সময়ের পরিচালকদের নজর এড়িয়ে যায়নি। তাই এর পরেই শ্যাম বেনেগালের ‘ভারত এক খোঁজ’-এ তাকে কাস্টিং করা হয় একটি বিশেষ চরিত্রে। ১৯৮৫ সালে দূরদর্শন-এর জন্য নির্মিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’, প্রবীণ নিশ্চলের পরিচালনায়। ওই সিরিজে অভয়া-র স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান। সেটিই পর্দায় তার প্রথম কাজ। এই ধারাবাহিকটিই ফের সম্প্রচারের সিদ্ধান্ত ট্যুইট করে জানানো হয় দূরদর্শনের তরফ থেকে।

করোনার জন্য বন্ধ বিভিন্ন ধারাবাহিকের শুটিং ও সম্প্রচার। তাই আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয়  ধারাবাহিকগুলিকে ফিরিয়ে এনেছে চ্যানেলের নির্মাতা সংস্থাগুলি। সেই ধারাতেই ফের একবার দর্শক মুগ্ধ হবে ইরফান অভিনীত প্রথম ধারাবাহিক 'শ্রীকান্ত' দেখে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status