ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মা হবেন জিজি, বাবা জায়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 2:07 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 May, 2020, 2:34 PM

মা হবেন জিজি, বাবা জায়ান

মা হবেন জিজি, বাবা জায়ান

মার্কিন সুপার মডেল জিজি হাদিদ মা হতে চলেছেন। কদিন ধরেই কানাঘুষা চলছিল। সম্প্রতি জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’তে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেন তিনি। দ্য হলিউড রিপোর্টারও নিশ্চিত করেছে এই খবর।


২৫ বছর বয়সী জিজির সন্তানের বাবা হতে চলেছেন প্রেমিক ২৭ বছর বয়সী ব্রিটিশ সংগীতশিল্পী জায়ান মালিক। পাঁচ বছর ধরে প্রেম করছেন এই জুটি। শুরুতে লুকোচুরি খেললেও জিজির ওয়ালপেপারে জায়ানের ছবি ভাইরাল হয়। পরে অবশ্য উভয়েই স্বীকার করেন এই মন দেওয়া–নেওয়ার কথা। হাদিদ ফ্যালনকে বলেন, ‘আমরা খুবই আনন্দিত। আমাদের ভালোবাসার রংধনু উঠতে যাচ্ছে। সবার ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবকিছু ছাপিয়ে এখন আমি কেবল এই মুহূর্তটা উপভোগ করতে চাই। ঘরে থাকার জন্য এটা চমৎকার সময়।’


২০১৫ সাল থেকে প্রেম করেন হাদিদ আর ওয়ান ডিরেকশন ব্যান্ডের সদস্য জায়ান। যদিও ২০১৮ সালে ঘোষণা দিয়ে তাঁরা আলাদা হয়ে গিয়েছিল, তবে গত বছর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, সেসব মিটমাট করে আবার প্রেম করছেন তাঁরা। কিছুদিন আগেই এপ্রিলের ২৩ তারিখে ২৫তম জন্মদিনে জিজি হাদিদ প্রেমিক জায়ান ও ছোট বোন বেলা হাদিদের সঙ্গে কাটিয়েছেন। সেই বুমেরাং ভিডিও-ও পোস্ট করেছেন টু আর ফাইভ আকৃতির বেলুন হাতে নিয়ে।

এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান জিজি হাদিদ। ইউনিসেফের আমন্ত্রণে তিনি এই সফর করেন। কক্সবাজার থেকে জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তিনি বেশ কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্টও করেন।

২০১৫ সালে ২১ বছর বয়সী জিজির জীবনে বিচ্ছেদের ঘটনা ঘটেছে দু-দুবার। প্রথমে মার্কিন গায়ক ও অভিনেতা জো জোনাসের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এরপর জিজির সম্পর্ক হয় অস্ট্রেলীয় সংগীতশিল্পী কডি সিম্পসনের সঙ্গে। কিন্তু সে সম্পর্কটিরও ইতি ঘটে সেই বছরেই। একই বছরে নতুন করে সম্পর্কে জড়ান জায়ান মালিকের সঙ্গে।

৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি উচ্চতার জিজি হাদিদ আড়াই বছর বয়স থেকেই শুরু করেন মডেলিং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status