ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 1:40 PM

রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত

রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৩৩ জন করোনায় আক্রান্ত

করোনায় বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।এর মধ্যে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৯৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৩১ জনে।

যদিও প্রথমদিকে রাশিয়ায় সেভাবে করোনার সংক্রমণ পরিলক্ষিত হয়নি। কিন্তু গত কিছুদিনের মধ্যেই দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গেছেন।


এদিকে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনা চলাকালীন তিনি তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান।

করোনা ভাইরাসে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত লক্ষাধিক মানুষের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২২০ জন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন ২ হাজার ৩০০ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status