ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কাতারে উড়ে গেল করোনা হাসপাতাল (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 May, 2020, 10:53 AM

কাতারে উড়ে গেল করোনা হাসপাতাল (ভিডিও)

কাতারে উড়ে গেল করোনা হাসপাতাল (ভিডিও)

এক করোনাভাইরাসের প্রাদুর্ভাব, অন্য দিকে প্রবল ঝড় ও বৃষ্টি। দুয়ের মিশেলে গতকাল শুক্রবার নাকাল হয়ে পড়ে কাতারবাসী। প্রবল এ ঝড়ে উড়ে গেছে রাজধানী দোহারে নির্মিত একটি করোনা হাসপাতাল। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় একটি খোলা মাঠে গত দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার ঝড়ে হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

কাতারে এ পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status