ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড চাইতে গিয়ে মা-মেয়ে লাঞ্ছিত!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 May, 2020, 10:58 AM

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড চাইতে গিয়ে মা-মেয়ে লাঞ্ছিত!

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড চাইতে গিয়ে মা-মেয়ে লাঞ্ছিত!

বরগুনার বামনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের কাছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড চাইতে গিয়ে এক রিকশাচালকের স্ত্রী ও কিশোরী মেয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বামনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানার কাছে আজ শুক্রবার সকালে জয়নগর গ্রামের রিকশাচালক মো. কামাল হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩৪) তার কিশোরী মেয়ে জান্নাতিকে (১১) নিয়ে তার নামের খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্ধ করা কার্ড ও মানবিক সহায়তা চাইতে যান। তাদের মধ্যে পূর্বশত্রুতা থাকায় কার্ড চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নাসিমা বেগম ও জান্নাতিকে লাঞ্ছিত করেন ওই ইউপি সদস্য। পরে এ ঘটনায় নাসিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দেন।

এ বিষয়ে ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘কিছুদিন আগে নাসিমা বেগম আমার ছাগলের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। তার নামে খাদ্যবান্ধবের কোনো কার্ড নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

বামনা থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, ‘ইতিমধ্যে বামনা থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status