ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্বীকৃতি না পেয়ে কিশোরীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2020, 9:44 PM

বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্বীকৃতি না পেয়ে কিশোরীর আত্মহত্যা

বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্বীকৃতি না পেয়ে কিশোরীর আত্মহত্যা

বিয়ের প্রলোভন দেখিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এরপর কিশোরীকে বিয়ে করতে না চাইলে বিষপান করে আত্মহত্যা করে সে। দুর্গাপুর সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

রাতভর ধর্ষণ ও পরের দিনে ধর্ষকের বাবা-মায়ের মানসিক নির্যাতনের একপর্যায়ে বুধবার সকাল ১১টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী। আজ সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আজ সরেজমিনে গিয়ে জানা গেছে, এই কিশোরীর সঙ্গে আব্দুল জলিলের পুত্র মো. অলি মিয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে বেশ কিছুদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন অলি। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে অলি মিয়া তার বাড়িতে নিয়ে রাতভর ধর্ষণ করে।

পরদিন সকালে ছেলের বাবা-মা বিষয়টি জানতে পেরে মেয়েকে তাদের বাড়ি চলে যাওয়ার জন্য চাপসৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছোবান মিয়াসহ ছেলের বাবা-মায়ের উপস্থিতিতে মেয়ে তাদের সম্পর্কের কথা জানায়। ওই কথা শুনে মেয়েকে অলির বাবা-মা মিলে বেদম প্রহার করে ওই মেম্বারের হাতে তুলে দেয়। ওই ইউপি মেম্বার কিশোরীকে তার বাবার কাছে বুঝিয়ে দেয়। এরইমধ্যে ছেলে ওই কিশোরীর সঙ্গে কোনো যোগাযোগ না করায় অভিমানে বুধবার সকালে ঘরের দরজা বন্ধ করে বিষপান করে।

বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় ওই ঘর থেকে মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মারা যায় ওই কিশোরী। মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত অলি মিয়া ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। তাদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status