ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 9:40 PM

তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

রাজধানীর দারুসসালামে ১৪ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছয় যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা হওয়ার পর ধর্ষণে জড়িত সন্দেহে সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্ষণকাণ্ডে সহযোগিতার জন্য রিক্তা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন আমাদের সময়কে জানান, ভুক্তভোগী কিশোরী তার বোনের সঙ্গে দারুসসালাম এলাকার একটি বাসায় থাকতেন। মেয়েটির অভিযোগ, দুদিন আগে ছয় যুবক তাকে তুলে নিয়ে গণধর্ষণ করে। গতকাল সে থানায় মামলা করার পর রাতেই সাকিব নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রিক্তা নামের এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযুক্ত অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এসআই মোফাজ্জল জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status