ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পণ্যবাহী বিশেষ ট্রেন চালু হচ্ছে শুক্রবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 April, 2020, 8:05 PM

পণ্যবাহী বিশেষ ট্রেন চালু হচ্ছে শুক্রবার

পণ্যবাহী বিশেষ ট্রেন চালু হচ্ছে শুক্রবার

করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণ পরিস্থিতিতে কৃষি ও পচনশীল পণ্য পরিবহনে শুক্রবার (১ মে) থেকে বিশেষ পার্সেল ট্রেন চালু হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে লকডাউন অবস্থায় কৃষকের উৎপাদিত পণ্য, শাকসবজি ও পচনশীল সামগ্রী পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকা চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা-খুলনা রুটে তিন জোড়া পার্সেল বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, যা ১ মে থেকে কার্যকর হবে।

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে প্রতিদিন সকাল ১০টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছাড়বে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ঢাকায় পৌঁছবে রাত সোয়া ৩টায়।

খুলনা-ঢাকা-খুলনা রুটে খুলনা থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ৩টায়। এটি সপ্তাহের শুক্র, রবি ও মঙ্গলবার চলাচল করবে। অন্য দুটি রুটের ট্রেন সপ্তাহের ৭ দিনই চলাচল করবে বলে রেল মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status