ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মিলেমিশে কাজ করলে দেশে 'খাদ্য-সংকট' দেখা দিবে না; বিএনপি নেতা সাবু
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: Thursday, 30 April, 2020, 7:19 PM

মিলেমিশে কাজ করলে দেশে 'খাদ্য-সংকট' দেখা দিবে না; বিএনপি নেতা সাবু

মিলেমিশে কাজ করলে দেশে 'খাদ্য-সংকট' দেখা দিবে না; বিএনপি নেতা সাবু

কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহাবুউদ্দিন সাবু বলেছেন, সকলে মিলেমিশে কাজ করলে এ মহামারি সময় কর্মহীন গৃহবন্দী মানুষ গুলোর মাঝে খাদ্য-সংকট দেখা দিবে না।  সরকার যেভাবে আজ দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায় ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। এ ত্রাণসামগ্রী যদি সঠিকভাবে বন্টন হয় , তাহলে মানুষের মাঝে খাদ্য সংকটের হাহাকার দেখা দিবে না বলে তাঁর মন্তব্য।

তিনি (আজ) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১, ২, ৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে কর্মহীন-গৃহবন্দী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের ক্যামেরা সামনে এসব কথা বলেন। বিএনপির এ নেত আরো বলেন, এ  ত্রাণসামগ্রী সরকার দলের নয়, এ ত্রাণসামগ্রী দেশের সকলের,সবার অধিকার আছে।

যদি সরকার দলের নেতাকর্মীরা মনে করে তাদের তাহ্ সম্পূর্ণ ভুল হবে।  সাবু পৌরসভার ৫ টি ওয়ার্ডে তাঁর নিজস্ব অর্থয়ানে প্রায় ৫ শতাধিক অসহায়দের মাঝে লক্ষ্মীপুর জেলা যুবদলের সার্বিক সহযোগীতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন।  ত্রাণের ব্যাগে ছিলো চাউল, ডাল,পেয়াজ, আলু ও তৈল।  বাকি অন্য ওয়ার্ড গুলোতে শুক্রবার ও শনিবারে ত্রাণ বিতরণ করা কথা রয়েছে।

এ ত্রাণ বিতরণ কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা যবদলের সভাপতি রেজাউল  করিম লিটন,সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক কিরন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সাবেক  যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নূর মামুন,যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর,জুলফু, শামসুল আহসান মামুন, সুমন ভূঁইয়া ও ছাত্রদল নেতা জাহিদ পাপ্পুসহ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status