ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঢাকার যে ১০ জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 4:10 PM

ঢাকার যে ১০ জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত

ঢাকার যে ১০ জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত

ঢাকা সিটির মোট ১০টি জায়গা সবচেয়ে বেশি করোনা সংক্রমিত বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ করোনা সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিং-এ এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

ব্রিফিং-এ বলা হয় বর্তমানে ঢাকা শহরের রাজারবাগ, মোহাম্মাদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাও ও মহাখালী এলাকা সবচেয়ে করোনা সংক্রমিত।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৮৬ জন, মোট মারা গেছেন ১২৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status