ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জন, শনাক্ত ৪১৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 April, 2020, 2:58 PM

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জন, শনাক্ত ৪১৪

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জন, শনাক্ত ৪১৪

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে শনাক্তের সংখ্যা বেড়েছে, কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৪ জন এবং মারা গেছেন ৭ জন। আরোগ্য লাভ করেছেন ১৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জন। মৃত্যুবরণ করেছে গত ২৪ ঘণ্টায় ৭ জন। মোট মৃত্যুবরণ করেছে ১২৭ জন। আরোগ্য লাভ করেছে ১৬ জন। মোট আরোগ্য লাভ করেছে ১০৮ জন।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৯০ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৪, মৃত্যু হয় ৯ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status