ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে ৩ ডাক্তার ও ২৬ নার্স করোনায় আক্রান্ত, হাসপাতাল বন্ধ ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 10:05 PM

ভারতে ৩ ডাক্তার ও ২৬ নার্স করোনায় আক্রান্ত, হাসপাতাল বন্ধ ঘোষণা

ভারতে ৩ ডাক্তার ও ২৬ নার্স করোনায় আক্রান্ত, হাসপাতাল বন্ধ ঘোষণা

বিশ্ব জুড়ে করোনার হাহাকার। চারিদিকে শুধু মৃত্যু-মিছিল। বিশ্বের প্রায় সমস্ত দেশই ভুগছে এ ভাইরাস আতঙ্কে। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালের তিনজন চিকিৎসক ও ২৬ জন নার্স আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ইতিমধ্যেই ওই হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে রোগী ভর্তি বন্ধ রয়েছে। কোনো রোগী, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আক্রান্তদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি সবারই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দেশটির ইউনাইটেড নার্স অ্যাসোসিয়েশনের দাবি, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের জন্য আলাদা কোনো সুরক্ষা ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকানোর মতো পোশাক বা পিপিই কিছুই ছিল না। প্রথম যখন একজন নার্সের মধ্যে সংক্রমণ ধরা পড়ে তাকেও আলাদা রাখা হয়নি। ফলে বাকিদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আপাতত জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করা হচ্ছে। হাসপাতালের ক্যান্টিন খোলা রয়েছে। রোগী ও স্বাস্থ্যকর্মীদের খাবারের অভাব নেই। তবে কেউ যেন বাইরে যেতে না পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে।

করোনাভাইরাসের পরিসংখ্যান নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, ভারতে তিন হাজার ৫৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের। আর করোনাভাইরাস থেকে ভারতে ২২৯ জন আরোগ্য লাভ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status