ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় আক্রান্ত পাপিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2020, 7:37 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 April, 2020, 7:56 PM

করোনায় আক্রান্ত পাপিয়া

করোনায় আক্রান্ত পাপিয়া

আলোচিত নারী নেত্রী শামিমা নূর পাপিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় দফা রিমান্ডের তৃতীয় দিনে তার জ্বর আসায় রিমান্ড স্থগিত করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। তাকে নারী ওয়ার্ডে রাখলেও আলাদা করে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ তার চিকিৎসা করছে।’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বিশেষ একটি সেলে।

তার সঙ্গে আর কোনো বন্দি নেই।বন্দি সেলে পাপিয়ার কারও সঙ্গে সেভাবে মেলামেশার সুযোগ নেই বলে জানায় কারা সূত্র। তাকে আলাদা রাখা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেন, করোনাভাইরাসের মধ্যেই তার দ্বিতীয় দফার রিমান্ড চলছিল। কিন্তু তার জ্বর থাকায় আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।


পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান গত ২২ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দরে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দুই সহযোগীসহ র‌্যাবের হাতে আটক হন। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান রুপি ও সাতটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এর আগে একটি পাঁচ তারকা হোটেলে বুকিং দেওয়া বিলাসবহুল প্রেসিডেনশিয়াল স্যুট রুম এবং রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোডে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়ার বাসায় র‌্যাবের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ডসহ গ্রেপ্তার করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status