ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউন: মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, প্রাণ গেল ৩ জনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 April, 2020, 7:45 PM

লকডাউন: মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, প্রাণ গেল ৩ জনের

লকডাউন: মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, প্রাণ গেল ৩ জনের

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর প্রকোপ পড়েছে ভারতেও। এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে দেশটিতে চলছে ২১ দিনের লকডাউন।

লকডাউনে খাবার ও ‍ওষুধসহ জরুরি পণ্য ছাড়া সব কিছুর প্রতিষ্ঠান বন্ধ। স্বাভাবিকভাবে মদের দোকানও বন্ধ। কিন্তু মাতালের কি আর সেই জ্ঞান আছে?
লকডাউন চলাকালে কোথাও মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ পান করে ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির তামিলনাড়ু রাজ্যের চেঙ্গেলপাট্টু শহরে রবিবার এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

এক প্রতিবেদনে জানায়, লকডাউনে মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ খেয়ে ফেলেন ওই তিন ব্যক্তি। এতে তারা বমি করা শুরু করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status