ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 10:17 PM

খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি

খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পুলিশি নিরাপত্তা চেয়ে আইজিপি বরাবর একটি চিঠি দেয়া হয়েছে।

চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এ চিঠিটি সম্প্রতি দেয়া হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠির অনুলিপি দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এবং এসবি বরাবরও।

সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত হওয়ার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গত ২৫ মার্চ মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

দীর্ঘ ২৫ মাস কারাবন্দি থাকার পর ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে আছেন বিএনপি প্রধান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status