ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় ৫০০০ শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 7:48 PM

করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় ৫০০০ শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধরা

করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় ৫০০০ শয্যার হাসপাতাল বানাবে বসুন্ধরা

করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় ৫ হাজার শয্যার হাসপাতাল তৈরি করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।
বসুন্ধরা গ্রুপের প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন এবং সম্মতি জানিয়েছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের ৪টি বিশাল কনভেনশন সেন্টার ও একটি ট্রেডসেন্টার রয়েছে। সবচেয়ে বড় কনভেনশন সেন্টার ৩০ হাজার বর্গফুটের। বাকি ৩টি ২০ হাজার বর্গফুট। আর ট্রেডসেন্টারের আয়তন ১ লাখ ৫০ হাজার বর্গফুট।

এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরীবদের মাঝে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status