ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনা নিয়ে সরকারের সমালোচনায় কর্নেল অলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 7:15 PM

করোনা নিয়ে সরকারের সমালোচনায় কর্নেল অলি

করোনা নিয়ে সরকারের সমালোচনায় কর্নেল অলি

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বর্তমান সরকারের কড়া সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ।

অলি বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে যে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন ছিল সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে সমগ্র জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অন্যদিকে সরকার ধীর গতিতে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন সময় পেয়েও জেলা পর্যায়ে করোনা পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামাদি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

রোববার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে অলি আহমদ এ সব সমালোচনা করেন।

অলি বলেন, জেলা-উপজেলা পর্যায়ে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকারের। সে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে নিশ্চিতই দেশবাসী গণহারে অকালমৃত্যুর শিকার হতে হবে। তাই যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী এবং সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঢাকা থেকে ইতিমধ্যে প্রায় দেড় কোটি লোক সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে কেউ করোনা রোগে আক্রান্ত হয়ে থাকলে তাদের মাধ্যমে তাদের পরিবার-পরিজন এবং পাড়া-প্রতিবেশী আক্রান্ত হবে। লম্বা ছুটি দিলেও তাদেরকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেয়া উচিত ছিল। যা সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি।

অলি আহমদ আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের বেশিরভাগই বয়স্ক। বাংলাদেশে যারা মারা গেছেন তাদের কয়েকজনের বয়সও ৬০ বছরের বেশি। করোনাভাইরাস সংক্রমণে বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেয়া হচ্ছে। আমি বাংলাদেশেও সাজাপ্রাপ্ত সত্তরোর্ধ্ব ব্যক্তিদের মুক্তি দাবি করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status