ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা আসলে কতটা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 7:06 PM

করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা আসলে কতটা?

করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা আসলে কতটা?

সারা বিশ্বে এখন একটাই আতঙ্কের নাম, করোনাভাইরাস। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মানেই কি মৃত্যু নিশ্চিত? কী বলছেন বিশেষজ্ঞরা।

গবেষকরা মনে করছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত প্রতি এক হাজার জনের মধ্যে ৫ থেকে ৪০ জন রোগী মারা যেতে পারেন। তবে ইদানীং সেই ধারণা কিছুটা পালটেছে।

বিজ্ঞানীদের ধারণা, প্রতি এক হাজার জনের মধ্যে মাত্র প্রায় ৩০ জনের মৃত্যু নিশ্চিত হয় এই ভাইরাসের কবলে। অর্থাৎ মৃত্যুহার মাত্র ৩ শতাংশের কাছাকাছি। যদিও মৃত্যুর বিষয়টি নির্ভর করে বয়স, লিঙ্গ, স্বাস্থ্যগত অবস্থার উপর।

তবে, অনেকেরই ধারণা করোনাভাইরাসে মৃত্যুহার বের করাটা বেশ কঠিন কাজ। এমনকী সুনির্দিষ্টভাবে কতজন মারা গেলেন, তা গণনা করাটাও অত্যন্ত জটিল। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ আক্রান্তের সংখ্যাই হিসেবের বাইরে থেকে যায়। কারণ মৃদু উপসর্গ হলে কেউই চিকিৎসকের কাছে যেতে চান না।

ইম্পেরিয়াল কলেজের এক গবেষণা বলছে, মৃদু সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে কিছু দেশ পারদর্শী হলেও অনেক দেশেই তেমন কোনও ব্যবস্থা নেই। সেই কারণে আক্রান্তের হিসাব রাখাটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তাই আক্রান্তের সংখ্যা ঠিকভাবে গণনা করা হলে মৃত্যুহার আরও বেশি হত বলে মনে করছেন অনেকেই। যদিও বিজ্ঞানীরা এই ধরণের প্রতিটি ঘটনা একত্রিত করে মৃত্যুহার নিয়ে একটি সামগ্রিক চিত্র তৈরির চেষ্টা করে চলেছেন।

তবে, বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বয়স্ক, অসুস্থ আর পুরুষদের মৃত্যুর আশঙ্কা বেশি। এক্ষেত্রেও চীনের পরিসংখ্যান ঘেঁটেই জানা যাচ্ছে, করোনাভাইরাসে সংক্রমণের শিকার মানুষের মধ্যে মধ্য বয়সীদের তুলনায় বৃদ্ধদের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহার ১০ গুণ বেশি। আর ৩০ বছরের কম বয়সীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে কম। তবে যাঁদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা শ্বাসকষ্ট রয়েছে তাদের মধ্যে মৃত্যুহার ৫ গুণ বেশি।

তবে, ইতালিতে করোনা আক্রান্তদের ১০%  মারা গেছেন। ইরান এবং স্পেনে এই হার ৭%। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে ১.৫%। জার্মানিতে ০.৫%। সুত্র: টাইমস অফ ইন্ডিয়া

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status