|
৮ মাস ধরে শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রের মা, অতঃপর..!
নতুন সময় ডেস্ক
|
|
৮ মাস ধরে শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্রের মা, অতঃপর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রথমে ওই নারীর শ্লীলতাহানি করেছিল। বিষয়টি স্কুলে জানালে স্কুল থেকে উল্টো তার ছেলেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর ওই নারীকে ব্ল্যাকমেল করা শুরু করেন শিক্ষক। ভয় দেখিয়ে চণ্ডীগড়ের বিভিন্ন হোটেলে নিয়ে ধর্ষণ করতেন। অভিযোগ জানানোর সময় পুলিশের কাছে কয়েকটি হোটেলের বিলও জমা দিয়েছিলেন তিনি। এই ধর্ষণের জেরে নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানোর চাপ দিতে থাকেন ওই শিক্ষক। এর পর স্বামীকে অত্যাচারের কথা জানান ওই নারী। স্বামীকে জানিয়েই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শুরু করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
