ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
জার্মান নাগরিকদের মানবিকতা, সড়কে রাখছেন খাবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 10:16 PM

জার্মান নাগরিকদের মানবিকতা, সড়কে রাখছেন খাবার

জার্মান নাগরিকদের মানবিকতা, সড়কে রাখছেন খাবার

ভয়াবহ প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে। নতুন করে দুই হাজার ৩১৪ মানুষ শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে। এখন দেশটির অধিকাংশ মার্কেট বন্ধ রয়েছে। লোকেরা নিত্যপ্রয়োজনী পণ্য সঠিকভাবে কিনতে পারছেন না।

এর মধ্যে মানবিক দৃষ্টান্ত দেখালো জার্মান নাগরিকরা। বন্দী মানুষের জন্য খাবার সড়কে রেখে যাচ্ছেন তারা। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সড়কের প্রাচীরের বিপরীতে খাবার সাজিয়ে রাখছেন জার্মান নাগরিকরা। গাড়ি থেকে একে একে এসব খাবার রাখা হচ্ছে। সেখানে পানি, শুকনো খাবার থেকে সবধরনের জরুরি খাবার সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দেশটির অভুক্ত নাগরিকরা খাবার-পানি সংগ্রহ করে বাসা নিয়ে যাচ্ছেন।

ওই ভিডিওতে বেশ কয়েকজন তরুণ-তরুণীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা গেছে। দুই সড়কের মাঝে রাখা খাবার দীর্ঘ লাইন প্রায় ছয় থেকে সাত শত কিলোমিটার হবে। সেখানে কোনো বাড়তি লোককে দেখা যাচ্ছে না। প্রয়োজন অনুযায়ী মানুষ খাবার সংগ্রহের স্থলে আসছেন। খাবার সংগ্রহ করে আবার চলে যাচ্ছেন।

জার্মানিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সরকার ও নাগরিকরা। দোকানপাট বন্ধ করা হলেও নাগরিকদের অভুক্ত না রাখতে সামর্থ্যবান নাগরিকরা এগিয়ে এসেছেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা পুরো বিশ্ব। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটির আক্রমণে ১৭ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত তিন লাখ ৯৬ হাজার ২২৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status