ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
করোনার মাঝেই চীনে হানা হান্তাভাইরাসের, মৃত ১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 8:25 PM

করোনার মাঝেই চীনে হানা হান্তাভাইরাসের, মৃত ১

করোনার মাঝেই চীনে হানা হান্তাভাইরাসের, মৃত ১

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই চীনে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মঙ্গলবার চীনের গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশের পর টু্ইটারে তা ভাইরাল হয়ে যায়।

তবে এবারই প্রথম হান্তাভাইরাসের আক্রমণ হয়। এটি অনেক পুরনো ভাইরাস। কয়েক দশক ধরে এটি মানবজাতিকে আক্রমণ করে আসছে। খবর ইন্ডিয়া টু ডের

মঙ্গলবার চীনের গ্লোবাল টাইমস পত্রিকা খবর প্রকাশ করে যে, ইয়ান্নুন প্রদেশে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তিনি যে বাসে যাত্রা করেছিলেন পরে সেই বাসের ৩২ যাত্রী এ ভাইরাসের টেস্ট করা হয়।

১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ার হান্তান নদীর পাশের গ্রাম থেকে এ ভাইরাসটি প্রথম ছড়িয়ে পড়ে বলে এর নাম হয় হান্তাভাইরাস। ইঁদুর প্রজাতির প্রাণী থেকে এটি ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status