ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জুরাইনে গৃহবধূকে অচেতন করে বুয়ার অর্থ লুট, অতপর…
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 9:41 PM

জুরাইনে গৃহবধূকে অচেতন করে বুয়ার অর্থ লুট, অতপর…

জুরাইনে গৃহবধূকে অচেতন করে বুয়ার অর্থ লুট, অতপর…

রাজধানীর জুরাইনে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মানসুরা (৩৫) নামে এক গৃহবধূকে অচেতনের পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে কাজের বুয়া। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় গৃহবধূ মানসুরাকে সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

গৃহবধূ মানসুরার দেবর তাজুল ইসলাম জানান, জুরাইন এলাকায় ৩৮২নং খোন্দকার রোডের পাঁচতলা বাসার চারতলায় চারদিন ধরে বিউটি আক্তার ময়না (৩০) নামের এক গৃহকর্মী কাজ করতো। দুপুর ২টার দিকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে নগদ ৭৫ হাজার টাকা, সোয়া দুই ভরি স্বর্ণালঙ্কার ও একটি হীরার নাক ফুল নিয়ে যায়। বাসা থেকে যাওয়ার সময় গৃহকর্মী বিউটি আক্তার ময়নাকে গেন্ডারিয়া থানা পুলিশ সন্দেহবশত আটক করে। পরে পুলিশ জানালে আমরা বাসা থেকে গৃহবধূ মানসুরাকের অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status