ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নিজেদের ঘর সামলান, বিএনপি নেতাদের কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 9:33 PM

নিজেদের ঘর সামলান, বিএনপি নেতাদের কাদের

নিজেদের ঘর সামলান, বিএনপি নেতাদের কাদের

করোনাভাইরাসের প্রস্তুতি নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার বিষয়টি সতর্কতা এবং প্রস্তুতিতে সামান্যতম ঘাটতি নেই। এখন বিএনপি অভিযোগ করছে, সব কিছুতেই বিএনপি নন্দঘোষ সরকারকে দেখছে। সবকিছুতেই তারা রাজনৈতিক ইস্যু খোঁজার পায়তারা করছে। এটাই এখন তাদের রাজনীতি। সব দোষ নন্দঘোষ, সরকারের ওপর চাপানো।

তিনি বলেন, সরকার সরকারের দায়িত্ব যথাযথ পালন করে যাচ্ছে, আমরা বিএনপিকে অনুরোধ করব সরকারের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেরা নিজেদের ঘর সামলান। আপন ঘরেই আপনাদের অসুবিধা, সমস্যা। করোনার মত ভাইরাস আপনাদের ঘরে রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। নিজেদের ঘরের করোনা আগে প্রতিরোধ করুন এরপর সরকারের ওপর দোষ চাপাতে পারবেন।


শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী যেভাবে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে, এটা এখন কোনো দেশের বিষয় নয়। বিশ্বের প্রায় ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে এটা। আমরা এক দিকে মুজিববর্ষের কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি এবং অন্যদিকে করোনাভাইরাসে করণীয় সম্পর্কে সতর্ক করার বিষয়টি দেখছি। আমাদের এখানে করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতালি থেকে দু’জনের আগমনে তাদের ভেতরে করোনা সংক্রমণের খোঁজে পাওয়া যায়, তাদের মধ্য থেকে ইতোমধ্যে দু’জন ভালো হয়ে গেছেন। সরকারি-বেসরকারিভাবে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, দীপু মনি, আহমদ হোসেন, মির্জা আজম, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া প্রমুখ। পরে আওয়ামী লীগের নেতারা গুলিস্তান এলাকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status