৩৩ কোটি দেবতার দেশ, করোনা কিছুই করতে পারবে না: বিজেপি নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 9:37 PM
৩৩ কোটি দেবতার দেশ, করোনা কিছুই করতে পারবে না: বিজেপি নেতা
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা ভারত। এরই মধ্যে দিল্লি ও কর্নাটকে দু'জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য সচেতন থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসক ও বিশিষ্টরা। তবে এসবের মধ্যেই আজব তত্ত্বেরও অনেক নিদর্শন পাওয়া যাচ্ছে। যার মধ্যে এগিয়ে রয়েছেন বিজেপি নেতারা।
দিলীপ ঘোষের পর এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সামনে আনলেন নয়া তত্ত্ব। বললেন, '৩৩ কোটি দেবতার দেশ ভারত। করোনায় কিছু হবে না কারো।' বিজেপি নেতার তত্ত্ব ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘মায়ের প্রসাদ খেলে করোনা হবে না। মায়ের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে বলেই আমরা সুরক্ষিত।‘ দিলীপের তত্ত্ব ঘিরে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে।
একুশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজেপি নেতার এমন কথায় অসন্তুষ্ট হয়েছিলেন অনেকে। এবার সেই পথে হেঁটে বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় বললেন, ‘ভারত ৩৩ কোটি দেব-দেবীর দেশ, করোনা কারো কিছু করতে পারবে না ভারতে।’ শনিবার মধ্যপ্রদেশে সংবাদমাধ্যমে কথা বলার সময় তিনি এই কথা বলেন।