ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রকাশ-পূজার প্রেমের করুণ পরিণতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:11 PM

প্রকাশ-পূজার প্রেমের করুণ পরিণতি

প্রকাশ-পূজার প্রেমের করুণ পরিণতি

বিয়ের অনুমতি না পেয়ে করুণ পরিণতিতে রূপ নিল প্রকাশ-পূজার প্রেম। একসঙ্গে বিষপান করেছেন তারা। এ ঘটনায় পূজার মৃত্যুর একদিন পর মারা গেছেন প্রকাশও।

শনিবার দুপুরে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে মারা যান প্রেমিক প্রকাশ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে বরিশাল শেবাচিমে মৃত্যু হয় তার প্রেমিকা পূজা বৈরাগীর।

প্রকাশ বিশ্বাস বরিশালের আগৈলঝাড়ার বারপাইকা গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। পূজা বৈরাগী একই উপজেলার মোহনকাঠী গ্রামের হীরা লাল বৈরাগীর মেয়ে।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রকাশ ও পূজার দীর্ঘদিনের প্রেমের খবর জানাজানি হলে কারো পরিবার বিয়েতে বিয়েতে রাজি হয় না। এতে দুজনই মানসিকভাবে ভেঙে পড়েন। ৯ মার্চ তারা উজিরপুরের ভাউধর গ্রামে প্রকাশের মামা বাড়িতে গিয়ে একসঙ্গে বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় পূজার। অবস্থার অবনতির হলে প্রকাশকে ভর্তি করা হয় নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে। শনিবার দুপুরে সেখানে মারা যান তিনি।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status