|
সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক নির্মূল করা হবে : মোহাম্মদ রবিউল
নতুন সময় প্রতিনিধি
|
![]() সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক নির্মূল করা হবে : মোহাম্মদ রবিউল কিশোরগ্যাং ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপি'র সভাপতি শাহজালাল মিশন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। ১৩ নং হানারচর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোক্তার আহমেদ গাজীর সভাপতি কে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন একসময় হানারচর ইউনিয়নে চোর ডাকাত ছিল তাদেরকে কঠিনভাবে দমন করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কে এক সপ্তাহ সময় নির্ধারণ করা হলো তারা যদি সে পথ থেকে ফিরে না আসে তাহলে কঠোরভাবে নির্মূল করা হবে। কিশোরগ্যাং ও মাদক বিরোধী আলোচনা সভার সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
