ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
করোনাকে ‘অবহিত বিপর্যয়’ বলে ঘোষণা করল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:07 PM

করোনাকে ‘অবহিত বিপর্যয়’ বলে ঘোষণা করল ভারত

করোনাকে ‘অবহিত বিপর্যয়’ বলে ঘোষণা করল ভারত

করোনাভাইরাসের প্রকোপকে এবার ‘অবহিত বিপর্যয়’ বলে ঘোষণা করেছে ভারত সরকার। করোনায় আক্রান্ত হয়ে মৃত এবং আক্রান্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

এনডিটিভির খবরে বলা হয়, করোনার প্রকোপকে বিপর্যয় ঘোষণা করলেও স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। সরকারের যুক্তি, কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও, এখনও জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি আসেনি।

বরং কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়, সেই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকারি এক বিবৃতিতে।

শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসার খরচ দেওয়া হবে এসডিআরএফ থেকে।

সেই সঙ্গে, বিভিন্ন আইসোলেশন ওয়ার্ডে যারা রয়েছেন তাদের খাবার, পানি, জামা-কাপড় এবং ওষুধপত্রের খরচও ওই তহবিল থেকেই হবে।প্রয়োজনে অতিরিক্ত করোনা-পরীক্ষাকেন্দ্রও খোলা হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এই ঘোষণার কারণে প্রত্যেকটি রাজ্যে দুর্যোগ মোকাবিলা তহবিল (এসডিআরএফ) থেকে ক্ষতিগ্রস্তদের অর্থ বরাদ্দ করা হবে। কিন্তু সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট রাজ্যের এসডিআর তহবিলের টাকা খরচ করতে হবে। জাতীয় বিপর্যয় তহবিল (এনডিআরএফ) থেকে কোনওরকম আর্থিক সাহায্য পাওয়া যাবে না।

ভারতে এখনও পর্যন্ত ৮০জনের শরীরে করোনা ভাইরাসের খবর পাওয়া গিয়েছে, মৃত্যু হয়েছে দুজনের।

শুক্রবার রাতে দিল্লিতে ৬৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়, বৃহস্পতিবার কর্নাটকের ৭৬ বছর বয়সী মৃত বৃদ্ধের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status