ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অতিথি বরণে নবদম্পতির চমক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:05 PM

অতিথি বরণে নবদম্পতির চমক

অতিথি বরণে নবদম্পতির চমক

বিয়েতে অনেক নবদম্পতি দামিদামি উপহার পাওয়ার আশা করেন। তবে উপহার গ্রহণ নয়, অতিথিদের উপহার দিয়ে চমক দেখালেন মাধব দম্পতি। নবদম্পতির চমকে এলাকায় বেশ সাড়া পড়েছে।

শনিবার দুপুরে বাগেরহাটের চিতলমারীর কালশিরা গ্রামে বউভাতের সময় চারা দিয়ে অতিথিদের বরণ করেন মাধব ও তার নববিবাহিতা স্ত্রী।
চিতলমারী সাহিত্য পরিষদের সভাপতি লেখক পংকজ মণ্ডল বলেন, জ্ঞানের বাতিওয়ালা খ্যাত মাধব ব্যক্তিগত লাইব্রেরি থেকে বাড়ি বাড়ি বই বিতরণ করতেন। এবার তার বউভাতে অতিথিদের গাছের চারা উপহার দেন। যা দেখে অতিথিরা চমকে যান। মাধব চারা বিতরণ করে নতুন দৃষ্টান্ত করলেন।

সোনালী ব্যাংকে কর্মরত মাধব ব্রহ্ম ওই গ্রামের মাখন ব্রহ্মের ছেলে। মাধব বলেন, পরিবেশ আমাদের বাঁচাবে। পরিবেশ রক্ষায় বউভাতে আসা অতিথিদের গাছের চারা উপহার দিয়েছি। গাছের চারা দেয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার নিরব বার্তা দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status