ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
প্রথমে বিমান, পরে ট্রেনে করে পালালেন করোনায় আক্রান্ত নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 8:18 PM

প্রথমে বিমান, পরে ট্রেনে করে পালালেন করোনায় আক্রান্ত নারী

প্রথমে বিমান, পরে ট্রেনে করে পালালেন করোনায় আক্রান্ত নারী

হানিমুনে স্বামীর সঙ্গে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন ভারতীয় এক নারী। কিন্তু ফেরার পর স্বামী-স্ত্রী উভয়েরই ধরা পড়ে প্রাণঘাতী করোনা। তাদেরকে দেয়া হয়েছিলো কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ। কিন্তু সেখানে না গিয়ে বাবার বাড়ি আগ্রায় পাড়ি জমান স্ত্রী। এদিকে এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সেখানে।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, গত ৭ মার্চ কর্ণাটক থেকে দিল্লির উদ্দেশ্যে একটি ফ্লাইটে যাত্রা করেন ওই নারী। তারপর দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে আবার একটি ট্রেনে উঠেন।

এদিকে ওই নারীকে আটক করেছে আগ্রার স্বাস্থ্য বিভাগ। পরিবারসহ ওই নারীকে বর্তমানে আগ্রার এসএন মেডিকেল কলেজে আইসোলোশন রয়েছেন।

জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করে আগ্রার প্রধান মেডিকেল অফিসার জানিয়েছেন, জেলা প্রশাসনের সহায়তায় পুরো আগ্রা রেলওয়ে স্টেশন জীবাণুনাশক করার কাজ শুরু হয়েছে। আগ্রায় ওই নারী যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গুগলে কর্মরত এক ব্যক্তিকে বিয়ে করেন ওই নারী। এরপর হানিমুন করতে ইউরোপ যান ওই তিনি। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই গ্রিস, ফ্রান্স ও ইতালি ভ্রমণ শেষে দেশে মার্চের শুরুতে ফেরেন। গত ৭ মার্চ স্বামীসহ করোনায় আক্রান্ত হন তিনি।

জানা গেছে, ওই নারীই নয়, ভারতে করোনা রোগী পালানোর ঘটনা আরো ঘটেছে। দেশটির পাঞ্জাবের লুধিয়ানা থেকে ৯ জন করোনা সম্ভাব্য রোগী নিখোঁজ রয়েছে।

ভারতে সর্বশেষ খবর অনুযায়ী ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status