ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনা ঠেকাতে 'কারফিউ' জারি ম্যানিলায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 7:15 PM

করোনা ঠেকাতে 'কারফিউ' জারি ম্যানিলায়

করোনা ঠেকাতে 'কারফিউ' জারি ম্যানিলায়

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কারফিউ জারি করা হয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। মেট্রো ম্যানিলার ১৬টি শহরে শনিবার থেকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিভিন্ন শপিংমলগুলোকে এক মাসের জন্য বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। করোনাভাইরাসের প্রকোপ কমাতেই এমন ঘোষণা দেয়া হয়েছে। দেশটিতে নতুন করে ছয়জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৪। অপরদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬ জন।

দেশের স্বাস্থ্যগত জরুরি অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। তিনি রাজধানীজুড়ে কোয়ারেন্টাইন ব্যবস্থা জারি করেছেন। ফিলিপাইনে বর্তমানে ১ কোটি ২০ লাখ মানুষের বসবাস।

এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটির মহাব্যবস্থাপক জোসে আরতুরো গার্সিয়া বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে আমাদের লোকজনের চলাচলে সীমাবদ্ধতা আনতে হবে। মেট্রো ম্যানিলায় আমরা লোকজনের চলাচল কমিয়ে আনছি।

দেশটিতে রোববার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি হচ্ছে। সে কারণে ইতোমধ্যেই রাজধানীর লোকজনকে বাস স্টেশন এবং বিমানবন্দরে ভিড় জমাতে দেখা গেছে। এর আগে প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে বৃহস্পতিবার স্থল ও আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছেন। আগামী রোববার থেকে তা চালু হবে। একই সঙ্গে তিনি আগামী ১২ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

রাত্রিকালীন কারফিউ শুরু হবে রোববার এবং তা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে। সব ধরনের মল এবং শপিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেবে স্থানীয় কর্তৃপক্ষ। তবে প্রয়োজনী জিনিস যেমন, মুদি দোকান, ব্যাংক এবং ফার্মেসি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status