ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে ঝোপে মিললো যুবকের মরদেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 7:19 PM

রাজধানীতে ঝোপে মিললো যুবকের মরদেহ

রাজধানীতে ঝোপে মিললো যুবকের মরদেহ

রাজধানীর কদমতলীর ওয়াসা পুকুরপাড়ের ঝোপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৯ বছর, তবে পরিচয় পাওয়া যায়নি।  

শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কদমতলী থানার উপ-পরিদর্শক এসআই মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, ওই যুবকের পেটের বাম পাশে ছুরির আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং চার-পাঁচদিন আগে মরদেহ গুমের উদ্দেশ্যে ওই স্থানে ফেলে রেখে যাওয়া হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহটি অর্ধেক পচে গেছে, পরিচয় নির্ণয়ের জন্য সিআইডির ক্রাইম সিন তার ফিঙ্গার প্রিন্ট নিয়েছে বলেও জানান এসআই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status