ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভারতে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 March, 2020, 6:08 PM

ভারতে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা

ভারতে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল- আগেই স্থগিত করা হয়েছিল এ দুটি। তবে নির্ধারিত সূচিতেই চলছিল ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্ট।

এবার চলে এলো সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা। মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবধরনের স্বীকৃত ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশটিতে আর কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না।

আজ (শনিবার) বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ডের সেক্রেটারি জয় শাহর বরাত দিয়ে জানানো হয়েছে এ সিদ্ধান্ত। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন কোন টুর্নামেন্ট চলছিলো বর্তমানে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সেগুলো আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

যেসব টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ, সুপার লিগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার।

এর আগে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত জানিয়েছিল বিসিসিআই। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচও স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতের আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। এমতাবস্থায় দেশটিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status