ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
আতংক থেকেই ভারতে পোড়ানো হল ‘করোনাসুর’ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:54 PM

আতংক থেকেই ভারতে পোড়ানো হল ‘করোনাসুর’ (ভিডিও)

আতংক থেকেই ভারতে পোড়ানো হল ‘করোনাসুর’ (ভিডিও)

সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আক্রমণ করেছে। প্রতিদিন নতুন করে এ ভাইরাস শনাক্তের কারণে ভারত জুরে আতংক ছড়িয়েছে। ফলে করোনাভাইরাস আতংক দূর করতে মুম্বাইয়ের ওরলিতে পোড়ানো হয়েছে ‘করোনাসুর’। মুম্বাইয়ের ওরলিতে এই ‘করোনা’ হোলিকা দহন হয়। সেই দহনের একটি ভিডিও সংবাদ সংস্থা এএনআইসহ ভারতীয় মিডিয়ায় প্রকাশ করা হয়।

ওই ভিডিওতে দেখা যায়, খড় ও অন্যান্য দাহ্য পদার্থ দিয়ে একটি বিশাল মূর্তি করা হয়েছে। মূর্তিটির বড় বড় চোখ, দাঁত ও লাল টকটকে জিভ তৈরি করা হয়েছে। বুকে ওপর লেখা রয়েছে ‘কোভিড-১৯’। আর পায়ের দিকে লেখা ‘করোনাসুর’।

সেই মূর্তিটির দিকে একটি কঠের তৈরি সিরিঞ্জ এগিয়ে যাচ্ছে। সিরিঞ্জের মুখে আগুন জ্বলছে। সিরিঞ্জটি গিয়ে আঘাত হানে মূর্তিটির গায়ে। সঙ্গে সঙ্গে পুড়তে থাকে করোনাসুর।

ভিডিওটি দক্ষিণ মুম্বাইয়ের ওরলি এলাকার। প্রথা মেনে হোলির আগের সন্ধ্যায় সোমবার এ হোলিকা দহনের আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status