ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 7:08 PM

চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর

চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর

শাবনূরের স্বামী অনিক অভিযোগ তুলেছিলো, শাবনূর এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন এবং ইস্কাটনের বাসায় কয়েকবার হাতেনাতে ধরেছেন দুজনকে। বিষয়টির সত্যতা জানার জন্য গণমাধ্যম থেকে শাবনূরের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এমনভাবে কথাটির উত্তর দেন, সেটা অনেকটাই অনুমেয় যে চীনা নাগরিকের সঙ্গে তার সম্পর্ক ছিলো তবে আদৌ বিয়ের সম্পর্ক ছিলো কিনা সেটা পরিষ্কার করেননি তিনি।

চীনা নাগরিককে আপনি বিয়ে করেছিলেন, জানতে চাইলে শাবনূর বলেন, যদি তা-ই হতো তাহলে অনিককে কেন বিয়ে করব? অনিক যার দিকে আঙুল তুলছে, সে তো যেকোনো দিক থেকে অনিকের চেয়ে ভালো। অনিক একটা বাজে ছেলে, নেশাগ্রস্ত। লোভে পড়ে তাকে বিয়ে করেছিলাম।

অনিক বলেছেন, তার নতুন বিয়ের প্রমাণ দিতে না পারলে আপনাকে মাফ চাইতে হবে, এবিষয়ে জানতে চাইলে শাবনূর বলেন, নিশ্চয়ই! আর আমি যদি বিয়ের প্রমাণ দিতে পারি তাহলে কি সে মাফ চাইবে? সে নতুন বউকে নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছে। সেসব ছবি আছে আমার কাছে। সবচেয়ে বড় কথা, অনিকের নতুন পাসপোর্টের কপিও আমার কাছে। সেখানে স্ত্রী হিসেবে আমি নই, আছে আয়েশা আক্তারের নাম। বিয়ে না করলে তার নাম ব্যবহার করল কেন? যেসব হোটেলে তারা ছিল, সেখানকার সব রকম তথ্য সংগ্রহ করে তারপর তার বিয়ের কথা ফাঁস করেছি। আমি শাবনূর, আর দশটা সাধারণ মানুষ নই। ফালতু অভিযোগ তোলা আমাকে মানায় না।

আপনার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে মানহানির মামলা করছেন না কেন? শাবনূর বলেন, চেয়েছিলাম দেশে ফিরতে, কিন্তু করোনাভাইরাসের জন্য যেতে পারছি না। উকিলের সঙ্গে কথা হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে যাব। এরপর নতুন আরো কিছু সিদ্ধান্ত নেব। ভেবেছিলাম অনিকের সামর্থ্য নেই, শুধু শুধু আইজানের ভরণ-পোষণের টাকা দাবি করব না। কিন্তু এখন মনে হচ্ছে তাকে মাফ করা ঠিক হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status