ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভারতীয় ক্রিকেট দলেও করোনা আতঙ্ক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 6:54 PM

ভারতীয় ক্রিকেট দলেও করোনা আতঙ্ক!

ভারতীয় ক্রিকেট দলেও করোনা আতঙ্ক!

করোনাভাইরাস সতর্কতায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভারতে এসে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন৷ ভারতীয় দলের ক্রিকেটাররাও যে করোনা সতর্কতায় নিজেদের মতো করে প্রস্তুতি নিলেন, সেই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার৷

তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যবহৃত বলে মুখের লালা যথাসম্ভব কম লাগাবেন তাঁরা৷


তবে এ বিষয়ে দলের চিকিৎসকই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভুবনেশ্বর৷

সাধারণত বলের একটি দিক চকচকে রাখতে তাতে ক্রমাগত থুতু বা মুখের লালা লাগান ক্রিকেটাররা৷ কিন্তু করোনা ভাইরাস নিয়ে সতর্কতায় সে বিষয়ে সতর্ক হচ্ছে ভারতীয় দল৷ কারণ থুতু থেকেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে৷ ভুবনেশ্বর বলেছেন, 'এই বিষয়টি নিয়ে আমরা ভেবেছি ঠিকই৷ কিন্তু এখনও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি৷ কারণ বলে লালা না লাগালে একদিক চকচকে থাকবে না৷ তখন আমরা অনেক রান দিয়ে ফেলব৷ আর সেক্ষেত্রে আপনারাই আমাদের সমালোচনা করবেন৷'

বিষয়টি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাঁরা আলোচনা করছেন, তা স্বীকার করে নিয়েছেন ভুবনেশ্বর৷ দলের চিকিৎসকের সঙ্গে আলোচনার পর বুধবরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ নিউজ ১৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status