ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
টেস্ট খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:22 PM

টেস্ট খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

টেস্ট খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টেস্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরই আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু হঠাৎ করেই সে সফর স্থগিত করেছিলো। তবে এবার সে শঙ্কা কাটিয়ে বাংলাদেশে আসছে অজিরা।

সফরের প্রথম টেস্ট ম্যাচটি ১১ জুন শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ১৯ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দু'দল।

তবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশের আসার সঠিক তারিখ এখনো জানানো হয়নি। চূড়ান্ত হয়নি চার দিনের প্রস্তুতি ম্যাচের সূচি।

সর্বশেষ ২০১৭ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে জয় তুলে নেয় টাইগাররা। সিরিজটি ১-১ এ ড্র করে দু'দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status