ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
করোনা: এপ্রিল পর্যন্ত আ’লীগের বৈঠক-সভা-জনসভা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 3:36 PM

করোনা: এপ্রিল পর্যন্ত আ’লীগের বৈঠক-সভা-জনসভা স্থগিত

করোনা: এপ্রিল পর্যন্ত আ’লীগের বৈঠক-সভা-জনসভা স্থগিত

করোনাভাইরাসের কারণে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

তবে ওবায়দুল কাদের জানান, অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় করোনাভাইরাসের মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি দলের দুই সংগঠন- আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে আগামী জুনের মধ্যে তাদের কাউন্সিল সম্পন্ন করতে বলেন।

গত রবিবার বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। অবশ্য তাদের মধ্যে দুজন সেরে উঠেছেন বলে বুধবার জানায় সরকারি প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status