ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 3:19 PM

মানিকগঞ্জে আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জে আরও ২০ জন হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত আরও ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মানিকগঞ্জে ৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি জানান, বুধবার (১১ মার্চ) ২০ জন ও মঙ্গলবার (১০ মার্চ) ৫৯ জন বিদেশ ফেরত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ আরও জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ শয্যার আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, জেলায় প্রায় এক হাজার ২০০ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর থেকে এসেছে। করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে জেলা প্রশাসক সভাপতি ও তিনি (সিভিলসার্জন) সদস্য সচিব। এছাড়াও প্রতিটি উপজেলায় ইউএনওকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিবকে করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নিচ্ছেন। এছাড়াও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ৯ সদস্য বিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status