ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা: ভারতে মিলছে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 3:01 PM

করোনা: ভারতে মিলছে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার!

করোনা: ভারতে মিলছে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার!

ভারতে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাস। মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১। মঙ্গলবারই দেশজুড়ে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে আক্রান্তদের। নতুন করে কেরালার ৮ জন, কর্নাটকের ৩, মহারাষ্ট্রের পুণের ৫ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। প্রথম করোনাভাইরাসের উপস্থিতি টের পাওয়া গেল মহারাষ্ট্রে।

দেশটির এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে ই-কমার্স সাইটে বিক্রি করা হচ্ছে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান। গোমূত্র দিয়ে তৈরি এই হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের নাম দেয়া হয়েছে ‘কাউপ্যাথি’। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে। অন্যদিকে, অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাক।

‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা রয়েছে,দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। বিবরণে আরো বলা হয়েছে ,এতে কোনো অ্যালকোহল নেই। এটি আপনার হাতকে আর্দ্র ও কোমল রাখতে সহায়তা করবে।

এদিকে, এই স্যানিটাইজার ও সাবার করোনাভাইরাসের সংক্রমণ ‘রুখেছে’ বলে হাতেকলমে কোনো প্রমাণ নেই।

উল্লেখ্য, গোমূত্র ও গোবরেই সারতে পারে করোনাভাইরাসে সংক্রমণ! সম্প্রতি এমন দাবি করেছিলেন ভারতের আসামের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া। আর এর কিছুদিন পরই জানা গেলো গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status