ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 2:56 PM

পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

পাকিস্তানে মহড়া চলাকালীন সময়ে বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এ দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনীর মুখপাত্র টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই বিধ্বস্তের ঘটনায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে।

দেশটির বিমানবাহিনীর (পিএএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, উইং কমান্ডার নওমান আকরাম এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। মার্কিন নির্মিত এফ-১৬ বিমানটি আগামী ২৩ মার্চের পাকিস্তান দিবসের জন্য এয়ার শো ও প্যারেডের মহড়াতে অংশগ্রহন করছিলো।

বিবৃতিতে আরো জানানো হয়, দুর্ঘটনার স্থানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত বোর্ডকে নির্দেশ দিয়েছে বিমান বাহিনী সদরদফতর।

ইসলামাবাদের মেয়র শেখ আনসার আজিজ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং পিএএফের কর্মকর্তারা দুর্ঘটনার অঞ্চলটিকে ঘেরাও করে পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করছে। সূত্র- রয়টার্স, ডন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status