ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ডে-নাইট টেস্টের বিপক্ষে লারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 2:26 PM

ডে-নাইট টেস্টের বিপক্ষে লারা

ডে-নাইট টেস্টের বিপক্ষে লারা

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য ডে-নাইট টেস্ট আয়োজনের কথা ভাবছে আইসিসি। যার সঙ্গে একমত পোষণ করেছেন বেশ কয়েকটি দেশের সাবেক ক্রিকেটাররাও। কিন্তু ব্রায়ান লারা মোটেও একমত নন।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমি মনে করি দিনরাতের ম্যাচ টেস্টের আকর্ষণ বাড়ানোর জন্য ঠিক আছে। টেস্ট খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। জনপ্রিয়তাও বাড়াতে পারবে না। দিনরাতের টেস্ট ভবিষ্যৎ নয়। কয়েক প্রজন্ম আগে থেকেই টেস্ট ম্যাচ জনপ্রিয়তা হারিয়েছে। কম বয়সিদের মধ্যে আবার টেস্ট ম্যাচের গুরুত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে।’‌


তিনি আরও বলেন, ‘‌হয়তো আইসিসি টি২০ ক্রিকেটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। টেস্ট ক্রিকেটকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কিন্তু দুর্দান্ত টেস্ট ম্যাচ দেখতে খুবই ভাল লাগে।’‌

তবে টেস্ট ম্যাচ কতদিন চলল, সে ব্যাপারে মাথাব্যথা নেই লারার। তিনি বলেন, ‘‌ম্যাচ ৫ দিন চলল, না ৪ দিন চলল, সেটা কোনও ব্যাপার নয়। ম্যাচের ফলাফল হওয়াটাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টেস্টের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত আগ্রহ তৈরি করতে হবে। যদি ম্যাচের ফলাফল হয়, তা হলে টেস্ট নিয়ে সকলের আগ্রহ বাড়বে।’‌

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status