করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ১০ জনের, ফলাফল নেগেটিভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 1:01 PM
করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ১০ জনের, ফলাফল নেগেটিভ
গত
২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে। অর্থাৎ নতুন করে করোনাভাইরাসে আর কোনও
আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
মঙ্গলবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ
নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী
সেব্রিনা ফ্লোরা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।