ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
শ্রমিক লীগ নেত্রীর বাড়িতে মিলল ১২ ভরি চোরাই স্বর্ণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 12:53 PM

শ্রমিক লীগ নেত্রীর বাড়িতে মিলল ১২ ভরি চোরাই স্বর্ণ

শ্রমিক লীগ নেত্রীর বাড়িতে মিলল ১২ ভরি চোরাই স্বর্ণ

খুলনা মহানগর শাখার মহিলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্বর্ণচুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি সাদিয়া আক্তার মুক্তা ওই স্বর্ণচুরি চক্রের মূল হোতা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) মো. এহসান শাহ ওই নেত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তা নগরীর সোনাডাঙ্গায় ‘গুহা’ রেস্তোরাঁর মালিক শুকুর আলীর স্ত্রী।

জানা যায়, মুক্তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ভরি ৩ আনা চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁ থানাতেও স্বর্ণালঙ্কার চুরির মামলা রয়েছে।

গত সোমবার মুক্তাকে আটক করা হলেও অভিযান অব্যাহত থাকার কারণে তথ্য প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত চোরাই স্বর্ণালঙ্কার চক্রের সহযোগী ফারুক ও আব্দুল আলীমকে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ বলেন, মুক্তা মহিলা শ্রমিকলীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তার কোনো পদ নেই। এমনকি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত নন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status