ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রী নাসরিন হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 12:26 PM

অভিনেত্রী নাসরিন হাসপাতালে

অভিনেত্রী নাসরিন হাসপাতালে

জনপ্রিয় অভিনেত্রী নাসরিন গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুয়েক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে।

চিকিৎসকরা জানান, নাসরিন দীর্ঘদিন ধরে পেটে টিউমার সমস্যায় ভুগছেন। টিউমার এখন আয়তনে অনেক বড় হয়ে গেছে। এখনই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা না গেলে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

জানা গেছে, নাসরিনের টিউমারটি অনেক বড় আকার ধারণ করেছে। শরীরে রক্তশূন্যতা চলছে। এরই মধ্যে কয়েক ব্যাগ রক্ত পুশ করা হয়েছে। আরও রক্ত লাগবে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে নাসরিনের পরিবার।

নাসরিক সহস্রাধিক ছবিতে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে অভিনয় করা নাসরিন কৌতুক অভিনেতা দিলদারের সঙ্গে জুটি গড়ে খ্যাতির আসনে অধিষ্ঠিত হন। এর পর নানামুখী চরিত্রে অভিনয় করেন তিনি।

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন।

নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খানও চলচ্চিত্র অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status