ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাবা হচ্ছেন উসাইন বোল্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 12:06 PM

বাবা হচ্ছেন উসাইন বোল্ট

বাবা হচ্ছেন উসাইন বোল্ট

পৃথিবীর সর্বকালের সেরা দৌড়বিদ মনে করা হয় তাকে। স্প্রিন্টে পাঁচবার বিশ্বরেকর্ডধারী উসাইন বোল্ট। দৌড়ের এই জগতে তার ধারেকাছে কেউ নেই। জ্যামাইকার কিংবদন্তি এই স্প্রিন্টার এবার দিলেন সুখবর।

বাবা হচ্ছেন বোল্ট। তার গার্লফ্রেন্ড কাসি বেনেটের গর্ভে আসছে ফুটফুটে এক কন্যা সন্তান। ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী বোল্ট সোমবার এক পার্টিতে ঘোষণা করেছেন মেয়ের বাবা হওয়ার খবরটি।

পার্টিটি হয়েছে জ্যামাইকার কিংস্টনে পিটার রকে। আতশবাজি আর নানা রংয়ের আলোর ঝলকানিতে জমজমাট এক পার্টি হয়, যেখানে অতিথি হিসেবে ছিলেন বেশ কয়েকজন তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও আপলোড করে ৩৩ বছর বয়সী বোল্ট সুখবরটি দিয়েছেন এভাবে, ‘অবশেষে সবাইকে জানাচ্ছি, আমি কন্যা সন্তানের বাবা।’

বেনেটের সঙ্গে ছয় বছরের সম্পর্ক বোল্টের। তবে এই সম্পর্কের কথা অনেকদিন গোপনই ছিল। ২০১৭ সালে স্প্রিন্টের জগত থেকে অবসর ঘোষণার পর বোল্ট-বেনেটের প্রেম জনসম্মুখে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status