ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
দেড় ঘণ্টা ধরে জ্বলছে মিরপুরের বস্তি, সব পুড়ে ছাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:43 AM

দেড় ঘণ্টা ধরে জ্বলছে মিরপুরের বস্তি, সব পুড়ে ছাই

দেড় ঘণ্টা ধরে জ্বলছে মিরপুরের বস্তি, সব পুড়ে ছাই

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথম দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় এখন ১৬টি ইউনিট কাজ করছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার ডেইলি বাংলাদেশকে বলেন, মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে এ আগুন লেগেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনের তীব্রতা এত বেশি যে আমাদের কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এখানে সব পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের কয়েকটি ভবনেও আগুন লেগে গেছে।

প্রাথমিকভাবে প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ।

এর আগে, গত বছরের ১৬ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সবগুলোই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status