ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:00 AM

দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা

দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা

করোনাভাইরাসের কারণে কমপক্ষে পরের দুই সপ্তাহ স্পেনের শীর্ষ ফুটবলের দুই বিভাগে খেলা হবে দর্শকবিহীন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশটির স্পোর্টস কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। যার কারণে এইদিন লা লিগায় এইবার বনাম রিয়াল সোসিয়েদাদের ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে দর্শকদের।
কেবল তাই নয়, চলতি চ্যাম্পিয়নস লিগেও দর্শকবিহীন মাঠে খেলবেন লিওনেল মেসিরা। ১৮ মার্চ দিবাগত রাতে শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব নাপোলি। কিন্তু নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ঘরের সমর্থকদের পাবে না কাতালানরা।

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভয়ে ম্যাচটিতে থাকবে না কোনো দর্শক। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status