ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ আকবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:03 AM

ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ আকবর

ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর: আসিফ আকবর

গত ডিসেম্বরে চীনের উহান শহরে উৎপত্তির পর দুই মাসেই ১১১ দেশে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৫৮ জন।

করোনার ছোবল থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। সম্প্রতি বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আরও অনেককে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

এ খবর প্রকাশের পর থেকে সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা থেকে বাঁচতে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক পোস্ট দিচ্ছেন অনেকে।

অন্যদের মতো করোনা নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

তবে সেই স্ট্যাটাসে করোনার চেয়েও ভয়ঙ্কর কিছু খুঁজে পেয়েছেন আসিফ আকবর।

সোমবার আসিফ আকবরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসের সেই বিশেষ অংশ পাঠকের উদ্দেশ্যে দেয়া হলো।

আসিফ লিখেছেন– ‘কাজ তো থেমে নেই। হালকা অসুস্থ শরীরটা নিয়ে গেলাম কপিরাইট অফিসে। এখন নতুন গান করার চেয়ে পুরনো গান নিয়েই যুদ্ধ চলছে বেশি। এক আশ্রিত বেইমান গীতিকারের কারণে যেতে হলো আজ।’

গিয়ে দেখি অসভ্যটা অঙ্গীকারনামায় মিথ্যার আশ্রয় নিয়ে তার লেখা গানের কপিরাইট চেয়েছে। ব্যাপারটা ধরে ফেলেছি, খুব দ্রুত বিস্তারিত ঘটনা জাতির সামনে চলে আসবে। আপাতত মামলার স্বার্থে ডিসক্লোজ করছি না, চোরটা মরহুম আইয়ুব বাচ্চু ভাইকেও ছাড়েনি।

এই দল যতই শক্তিশালী হোক না কেন, তাদের মোনাফেকি ধরা পড়বেই। শাস্তিও পেতে হবে। এই গীতিকারেরও করোনা হবে না। কারণ এরা ইন্ডান্ট্রি ও সমাজের পচা গনোরিয়া রোগী। আস্তিনের সাপগুলো সমাজের বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়েছে তেলবাজির মাধ্যমে। ওরা করোনার চেয়েও ভয়ঙ্কর।

সুতরাং আসুন করোনা জুজু থেকে বের হয়ে রাস্তাঘাটে সাবধানে চলি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, যেখানে-সেখানে থুতু না ফেলি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status