ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চাইলেই কেনা যাবে দীপিকাকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 3:31 PM

চাইলেই কেনা যাবে দীপিকাকে!

চাইলেই কেনা যাবে দীপিকাকে!

কে না চায় স্বপ্নের নায়িকাকে কাছে পেতে। তার সঙ্গে সময় কাটাতে। যখন খুশি দেখবে, তার সঙ্গে হবে মনের যত বলা না বলা কথার আড্ডা। কিন্তু মন চাইলেই তো আরও স্বপ্নের মানুষের দেখা মিলে না।

তবে যারা চান দীপিকা পাড়ুকোনকে কিনে নিতে পারেন বাজার থেকে। একদমই তাই। বাজারে এসেছে এবার দীপিকার পুতুল। যেখানে তাকে দেখা যাবে ‘পদ্মাবত’ ছবির পদ্মাবতীর লুকে।

এর আগে অনেক সেলিব্রেটিই ‘পুতুল’ হয়েছেন। তালিকায় রয়েছেন ম্যাডোনা, এলভিস প্রেসলি, মেরিলিন মনরো, প্রিন্সেস ডায়না থেকে কেট উইন্সলেট। মাদাম তুঁসোর মিউজিয়ামে এর আগেই দীপিকা পাড়ুকোনের মোমের মূর্তি তৈরির ছবি প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার দীপিকার ‘পদ্মাবত’ লুকের সত্যিকারের পুতুল তৈরি হয়েছে।

দীপিকার ফ্যানক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই পুতুলের ছবি শেয়ার করা হয়েছে। প্রিয় তারকার জন্য ফ্যানেদের এমন উপহার সত্যিই আকর্ষণীয়। ২০১৮-এ দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুর অভিনীত সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ সাড়া ফেলে দিয়েছিলেন দেশে। রানি পদ্মাবতীকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি। সেই ছবিরই লুকের দীপিকা ‘পুতুল’ রূপেও ফের নজর কেড়েছে দর্শকের।

দীপিকাকে আপনি পর্দায় যেমন ভাবে দেখেছেন, পুতুলের গড়নও ঠিক তেমনই। টানা নথ হোক বা ঝুমকো দুল, সবটাই এক রকম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পুতুল পদ্মাবতীর ছবি। যা আপাতত রীতিমতো ভাইরাল। অনেকে বলছেন, ছবিতে দীপিকার মুখে যেমন প্রশান্তি বা কখনও একটা মৃদু হাসি লেগে থাকত, পুতুলেও মুখেও যেন ধরা পড়েছে একই রকমের অভিব্যক্তি! চেহারা বলুন বা লুক সবই পদ্মাবতীর মতো। অর্থাৎ অনস্ক্রিন দীপিকার সঙ্গে নাকি কোথাও আলাদা করা যাবে না!

‘ছাপাক’ দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। দর্শক-সমালোচকদের একটা বড় অংশের কাছে ছবিটা কুর্নিশ আদায় করে নিয়েছে। কিন্তু বক্স অফিসে আশানুরূপ ফল হয়নি। মেঘনা গুলজার এবং তাঁর টিম আরও কিছুটা বাণিজ্যিক সাফল্য আশা করেছিলেন। অনেকেরই মনে হয়েছে, ছবি মুক্তির আগে জেনএনইউয়ের ঘটনায় উত্তাল রাজনৈতিক পরিবেশে দিল্লিতে পড়ুয়াদের পাশে দিয়ে দীপিকার হাজির হওয়াটা অনেকেই ভাল চোখে দেখেননি। সেদিন দিল্লিতে দীপিকা কোনও কথা বলেননি ঠিকই। কিন্তু তাঁর নীরব উপস্থিতিই অনেক মানে তৈরি করেছিল। সোশ্যাল অডিয়েন্সও ওই ঘটনার পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status