ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাতারে করোনায় আক্রান্ত ১২, পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাস
নতুন সময় প্রতিনিধি, কাতার
প্রকাশ: Sunday, 8 March, 2020, 3:23 PM

কাতারে করোনায় আক্রান্ত ১২, পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাস

কাতারে করোনায় আক্রান্ত ১২, পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাস

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে কাতারে। দেশটিতে করোনার সংক্রমণে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনায় আতংকিত না হতে এবং ভাইরাস মুক্ত থাকতে এর মধ্যে বিরতিহীন ভাবে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।


দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান নিয়মিত কাতারের বিভিন্ন কোম্পানি পরিদর্শনের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস বিষয়ে  সচেতনতা তৈরি করছেন। শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের সতর্কতা বৃদ্ধিতে নিয়মিত ভাবে বিভিন্ন কোম্পানির ক্যাম্প পরিদর্শন করছি। এছাড়া তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি কাতারে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কাতার প্রবাসী সকল বাংলাদেশীদের আতংকিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা বা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

একান্ত প্রয়োজন ছাড়া মার্কেট বা জনসমাবেশ এড়িয়ে চলুন। আপনার বাসস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। বার বার হাত ধুয়ে নিন। ঘন ঘন পানি পান করুন। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাত বা রুমাল দিয়ে মুখ ঢাকুন। জ্বর বা কাশি হলে মাস্ক ব্যবহার করুন এবং হেলথ সেন্টারে যোগাযোগ করুন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এখন পর্যন্ত এ ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন।
গত শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম 'দ্য পেনিনসুলায়' এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশিত হয়েছে।

কাতার প্রশাসন এ ভাইরাস মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখানে আতংক বাড়ছে। আক্রান্তদের মধ্যে ৩ জন কাতারের নাগরিক। বাকি ৯ জন কোন দেশের সেটি এখনো জানায়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status